দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনুপস্থিত পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকাল ৯টার দিকে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ হঠাৎ হাসপাতালে যান। তিনি বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে দেখেন। পরিদর্শনের সময় ২৬ জন চিকিৎসকের মধ্যে পাঁচজনকে কর্মস্থলে পাওয়া যায়নি। এতে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
অনুপস্থিত চিকিৎসকরা হলেন মেডিক্যাল অফিসার ডা. সাইফুল ইসলাম শুভ, ডা. শামীম কাউছার, ডা. শিমুল রানী দত্ত, কনসালটেন্ট ডা. শরীফ উদ্দিন আহমেদ এবং মেডিসিন কনসালটেন্ট কাজী আয়শা সিদ্দিকা।
এমপি হাসনাত আবদুল্লাহ রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার ওপর তিনি গুরুত্ব দেন।
জেলা সিভিল সার্জন ডা, আলী নুর মোহাম্মদ বশির আহমেদ জানান, নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। অনুপস্থিত পাঁচ চিকিৎসকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে শোকজ জারি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিবুস ছালাম জানান, তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা না পেলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এমএম/